ময়মনসিংহে বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

সিলেটের সময় ডেস্কঃ

ময়মনসিংহে চট্টগ্রামগামী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহের সঙ্গে চট্টগ্রাম, জারিয়া ও মোহনগঞ্জের যোগাযোগ বন্ধ রয়েছে। আজ রবিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নগরীর বলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ের দায়িত্বে নিয়োজিত শাহাদাত হোসেন হোসেন কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহের সঙ্গে চট্টগ্রাম, জারিয়া ও মোহনগঞ্জের যোগাযোগ বন্ধ রয়েছে। খবর পেয়ে লোকোসেডের উদ্ধারকারী দল সোয়া ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছেন।

এ বিভাগের অন্যান্য