ছাগল নিয়ে ফিরছিলেন যুবক, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

সিলেটের সময় ডেস্কঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেনে কাটা পড়ে স্বাধীন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে গোলাবাড়ী স্টেশনের অদূরে এ ঘটনা ঘটে।

রহনপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী ৭৮ ডাউন কমিউটার ট্রেনে কাটা পড়ে মারা যান তিনি।

স্বাধীন নাচোলের কসবা ইউনিয়নের গোলাবাড়ী এলাকার দুরুল হুদার ছেলে।

রহনপুর স্টেশন মাস্টার মির্জা কামরুল হক বলেন, রেললাইনের ‌ওপর দিয়ে ছাগল তাড়িয়ে বাড়ি ফেরার সময় ট্রেনে কাটা পড়েন স্বাধীন।

আমনুরা জংশন স্টেশন রেলওয়ে পুলিশের (জিআরপি) ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আতোয়ার রহমান বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য